
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২১ মার্চ দেওয়া এ চিঠিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে পাঠান। আজ সোমবার বাইডেনের চিঠির বিষয়ে সাংবাদিকদের জানায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপরও জোর দেন। এ ছাড়া বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গার সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বাইডেন বলেন, এই শরণার্থীদের সঙ্গে সংঘটিত নৃশংসতায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠির শেষে বাইডেন লিখেছেন, ‘এই ঐতিহাসিক দিবস উদ্যাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে