
মানবতাবিরোধী অপরাধ ও হত্যার বিষয়ে মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহি করা হবে।
রাজধানীর নগর ভবনে আজ সোমবার ঢাকা বিভাগে জুলাই অভ্যুত্থানে শহীদদের শতাধিক পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘মামলা-বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। তাদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’ মামলাগুলো শুদ্ধভাবে করার জন্য উপদেষ্টা তাগিদ দেন।
শহীদ পরিবারের মামলাগুলোয় আইনি সহযোগিতা দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় আগামী সাত দিনের মধ্যে আলাদা সেল গঠন করবে, এমন প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা বলেন, এর বাইরে সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, তাও করা হবে।
পুলিশ কাজ করছে না, এমন অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা প্রশ্ন রাখেন, যে পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে?
আসিফ নজরুল বলেন, গত সরকারের আমলে বলে-কয়ে গোপালগঞ্জের ছেলেদের, ছাত্রলীগের ছেলেদের নেওয়া হতো। পুলিশ বাহিনীর ১০ জনের মধ্যে যদি ৮ জনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কী কাজ করা সোজা ব্যাপার, এমন প্রশ্ন রাখেন তিনি।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪০ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে