নেপালে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে। আজ বৃহস্পতিবার সকালে পাঁচ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা। নেপাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ মেলায় এবার বাংলাদেশকে ‘কান্ট্রি পার্টনার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের গার্মেন্টস, সিরামিকস, হস্তশিল্প, পাট ও চামড়াজাত দ্রব্যের উৎপাদনকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহ এ মেলায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে অধিকাংশই নারী উদ্যোক্তা। করোনা পরবর্তী প্রথমবারের মত আয়োজিত বিপুলসংখ্যক নেপালি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে।
নেপাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাজেন্দ্র মাল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২১ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে