জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই-আগস্টে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গত ২৭ মার্চ পর্যন্ত মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনেক শহীদ পরিবার এখনো অনুদান পায়নি। তবে ভুয়া কাগজপত্র নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছেন প্রতারকেরা। এতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন ফাউন্ডেশনের কর্মীরা।
ফাউন্ডেশনের তথ্য অনুসারে, গত বছর ১০ সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শুরু হওয়ার পর থেকে গত ২৭ মার্চ পর্যন্ত ৬৩৪১টি শহীদ ও আহত পরিবারকে সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫টি শহীদ পরিবারকে বিতরণ করা হয়েছে। পাঁচ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তিকে দেওয়া হয়েছে ৫৯ কোটি ৪১ লাখ টাকা। বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের কারণে অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’-এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া হয়নি।
আজ শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে বিএসএল অফিস কমপ্লেক্সের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন সম্পূর্ণ বেসরকারি সংস্থা। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের অন্যতম কাজ গণ-অভ্যুত্থানের স্মৃতিগুলো যেন মানুষের মাঝে বেঁচে থাকে, সেটা নিয়েও কাজ করা।’
মীর মাহবুবুর রহমান আরও বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় ইতিমধ্যে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করেছে। সেই অধিদপ্তর ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে এই অধিদপ্তর কাজ করবে।’
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী বলেন, ‘আমরা সরকার থেকে ১০০ কোটি টাকা ও বেসরকারি খাত থেকে ১০ কোটি টাকার ফান্ড পেয়েছি। অর্থ প্রায় শেষের দিকে। শহীদ পরিবারের বড় অংশ সহযোগিতা পেলেও ৬০ শতাংশ আহত পরিবার এখনো অনুদান পায়নি। ঈদের পরে আমরা আবার ফান্ড জোগাড় করব।’
তিনি আরও বলেন, ‘শহীদ পরিবার ও আহতদের জন্য আমরা আর্থিক সহযোগিতা ছাড়াও নানামুখী প্রকল্প হাতে নিয়েছি। তাদের চাকরি ও কর্মসংস্থানের বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি। শিক্ষা বৃত্তির বিষয়ে চেষ্টা করছি। শহীদ পরিবারের অনেকে মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। তাদের কাউন্সিল করার বিষয়ে আন্তর্জাতিক একটি সংস্থার সঙ্গে কাজ করছি।’
চ্যালেঞ্জের বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, প্রতিদিন আমাদের দুই-তিনটা প্রতারককে মোকাবিলা করতে হয়। তারা আহত না, কিন্তু তারা ছবি ও প্রমাণপত্র জোগাড় করে আহত সেজে আসে। ওই প্রতারকেরা নিয়মিত ফাউন্ডেশনের অফিসে আসে। আমাদের টিমকে পুরো সিআইডির মতো কাজ করতে হয়। প্রতারকদের মোকাবিলা করতে গিয়ে প্রকৃত আহতদের সহযোগিতা করতে সময় লেগে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে চারজন প্রতারককে আইনের আওতায় আনা হয়েছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে