
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রাজশাহী ছিল একসময় সন্ত্রাসের জনপদ। সেই সন্ত্রাসের জনপদে শান্তি ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস দূর করে তিনি রাজশাহীর মানুষকে শান্তি দিয়েছেন। দুহাত ভরে উন্নয়ন দিয়েছেন।’
আজ রোববার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘রাজশাহী আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমস্ত স্রোত শেখ হাসিনার জন্য। এই উত্তরের জনপদ ছিল সন্ত্রাসের অভয়ারণ্য। ছিল বাংলা ভাই। মানুষ আতঙ্কে রাতে ঘুমাতে পারত না। আজ সেই উত্তরের জনপদে শান্তির সুবাতাস বইছে। উন্নয়নের জোয়ার চলছে। মানুষ আজকে শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই শান্তি আর উন্নয়ন-অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার পক্ষেই থাকতে হবে।’
নানক বলেন, ‘মির্জা ফখরুলরা (বিএনপি) এখন পদযাত্রা করেছে। তারেক রহমান দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর বলে, আমরা নাকি পালাবার পথ পাব না! আওয়ামী লীগ কখনো পালাবার দল নয়। আওয়ামী লীগ সুখে-দুঃখে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করা দল।’
জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় অন্য নেতারা বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে