
মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ দশমিক ৩৯ বিঘা জমি ক্রোক ও ছয়টি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের আবেদন অনুযায়ী স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৮১০ শতাংশ বাগানবাড়ি, তিন ও চারতলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও আটতলার বাণিজ্যিক ভবন। দুদকের উপপরিচালক কে এম আসাদুজ্জামান হিসাব অবরুদ্ধ ও জমি ক্রোক চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪–এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
অনুসন্ধানকালে জানা যায়, জসিম ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদ রয়েছে, যা অবৈধভাবে অর্জিত। অনুসন্ধানকালে উল্লিখিত সম্পদের তথ্য পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তাঁর অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের অপচেষ্টা চালাচ্ছেন, যা সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। ফলে অভিযুক্ত ব্যক্তির স্বার্থসংশ্লিষ্ট নিম্নবর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টালের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চক্রের প্রধান জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।
মেডিকেল ও ডেন্টালে ভর্তিপরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম খান। তাঁরই খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু নিজেদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের মাধ্যমে অর্থাৎ পারিবারিক চক্রের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতেন ফাঁস করা প্রশ্ন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে