বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে।’
আজ সোমবার সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের বিচারকরা বিভিন্ন সময়ই নানা মন্তব্য করেন। সে সব মন্তব্যের সব গণমাধ্যমে আসা ঠিক না। আপনারা এসব একটু বিবেচনা করবেন।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। তবে সংবাদমাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই।’
এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারাধীন মামলার জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারকদের নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে সহজে প্রয়োজনীয় তথ্য পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিচার বিভাগের প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন এলআরএফের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সহসভাপতি দিদারুল আলম, যুগ্মসম্পাদক ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য শেখ জামাল, আব্দুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক ও মাহমুদুল আলম।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে