
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে আজ শনিবার বিকেল থেকে খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশালের প্রায় ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে সন্ধ্যা ৭টার দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। জাতীয় সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) থেকে এ তথ্য জানা গেছে।
পিজিসিবির প্রকৌশলীরা বলছেন, উৎপাদনের চেয়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকলে সাধারণত ব্ল্যাকআউট বা বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটি ট্রিপ নামেও পরিচিত। যে অঞ্চলে এই ট্রিপ হয়, তার নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা তৈরি হয়, ফলে সে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এভাবে একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে পুরো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন পিজিসিবি ট্রিপ করা এলাকাগুলো গ্রিডের বাইরে নিয়ে যায় বা বিচ্ছিন্ন করে জাতীয় বিপর্যয় প্রতিহত করে। এবারও সেটা করা হয়েছে, তা না হলে সারা দেশ ব্ল্যাকআউট হয়ে যেত।
এর আগে ২০১৪ সালে এ রকম একটি ঘটনায় সারা দেশ প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সেবার ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার কারণে গ্রিড বিপর্যয় ঘটেছিল।
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী আবু হাসান বলেন, আজ বিকেল ৫.৪৭ মিনিটে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকার মধ্যে শুধু কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানা গেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে ব্ল্যাকআউটের কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
জানা গেছে, আমিনবাজার-গোপালগঞ্জ গ্রিডের সমস্যার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার পর থেকে ধীরে ধীরে চালু করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে