
ছাত্র–জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে গেছেন। কিন্তু তিনি সেখানে অবস্থান করে যে বিবৃতি দিচ্ছেন, তা দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন।
প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বিষয়টি স্বীকার করেন।
উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের ঘটনাবলি অতিরঞ্জিত করে প্রচার করা হয়। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন। তাঁর যেসব বক্তব্য আসছে, তা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়।
উপদেষ্টা মনে করেন, হাইকমিশনার বিষয়টি তাঁর দেশের সরকারকে জানাবেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়।
তবে শেখ হাসিনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান হাইকমিশনার। শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে জনকেন্দ্রিক সম্পৃক্ততার কথা বলা হয়েছে। এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা ও তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের ওপর জোর দেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ধর্মীয়, জাতিগত ও গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সহিংসতা সহ্য করা হবে না।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে