ঘন কুয়াশায় মেঘনা নদীতে পথ হারায় একটি ফেরি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশায় ভুল পথে মেঘনা নদীতে প্রায় দুই কিমি চলে যাওয়ার পর নুর আলম নামে একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট।
নুর আলম জানান, ঘন কুয়াশায় সঠিক পথ নির্ণয় করা তাদের জন্য দুরূহ ব্যাপার। তিনি আরও জানান ফেরিতে অ্যাম্বুলেন্সে রোগী, বরযাত্রীবাহী গাড়িসহ প্রায় ২০০ যাত্রী আছেন। এ অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল তৌহিদুল ইসলাম। কলার ও উদ্ধার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মানান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপদের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়।
অবশেষে যৌথ উদ্ধার প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে আড়াইহাজার বিষনন্দী ফেরিঘাটে পৌঁছে দেওয়া হয়। ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে