কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ উৎপাদনের সাব-লাইসেন্স পেয়েছে বাংলাদেশি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে হালকা থেকে মাঝারি ধরনের সংক্রমণের ক্ষেত্রে, হাসপাতালে ভর্তি, মৃত্যু ঝুঁকি রয়েছে এমন প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় মোলনুপিরাভির ব্যবহার করা যাবে।
ইনসেপ্টা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মলনুপিরাভির’ উৎপাদনকারী মাতৃ প্রতিষ্ঠান মার্ক, শার্প অ্যান্ড ডোম (এমএসডি) এর কাছ থেকে মেডিসিন পেটেন্ট পুল (এমপিপি) কোটায় বাংলাদেশে ওষুধটি উৎপাদনের সাব-লাইসেন্স পেয়েছে তাঁরা।
এর আগে ‘মলনুপিরাভির’ গত বছরের ৪ নভেম্বর ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) থেকে এবং একই বছরের ২৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস-এফডিএ) থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।
বাংলাদেশসহ ১০৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ‘মলনুপিরাভির’ যাতে সহজলভ্য হতে পারে সে জন্য মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমএসডি এবং এমপিপি যৌথভাবে এই সাব-লাইসেন্স দিয়েছে।
ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদের বলেন, ‘যথাযথ যাচাইবাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইনসেপ্টাকে এই সাব লাইসেন্স প্রদানের জন্য আমরা এমএসডি ও এমপিপিকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘ইনসেপ্টা তার দুটি ফ্যাক্টরি থেকে এই ওষুধটি সরবরাহ করতে পারবে। এর একটি ইউকে এবং অন্যটি জার্মান কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত। প্রাথমিকভাবে এই ওষুধটির জন্য ৯০ মিলিয়ন ক্যাপসুল তৈরির ক্যাপাসিটি রেখেছি, তবে প্রয়োজন হলে আমরা উৎপাদন ক্ষমতা আরও অনেক বাড়াতে পারব।’
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিজ দেশ ছাড়াও সারা বিশ্বে উন্নতমানের ওষুধ সরবরাহ করে আসছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে