সদ্য পদোন্নতি পাওয়া তিন মহাপরিচালকের (ডিজি) মধ্যে দায়িত্ব বণ্টন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাঁদের নতুন দপ্তর দেওয়ার কথা জানানো হয়।
দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজামান বকাউলের সই করা ওই অফিস আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক মো. আক্তার হোসেনকে প্রতিরোধ শাখায়, মীর জয়নুল আবেদীন শিবলীকে বিশেষ তদন্ত শাখায় এবং সৈয়দ ইকবাল হোসেনকে প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি শাখায় নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিনে পৃথক আদেশে নয় পরিচালককে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুদক পরিচালক আব্দুল্লাহ-আল জাহিদকে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মোহাম্মদ মোরশেদ আলম ঢাকা বিভাগীয় কার্যালয়ে, মো. মনিরুজ্জামান খানকে প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায়, এস এম সাহিদুর রহমানকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩ এ, মো. লুৎফর রহমানকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এ, মির্জা জাহিদুল আলমকে সিস্টেম উন্নয়ন ও সমন্বয়ে, ফরিদ আহমেদ পাটোয়ারিকে খুলনা বিভাগীয় কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত ৭ এ, ঋত্বিক সাহাকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এবং মো. মোশাররফ হোসেইন মৃধাকে সিলেট বিভাগীয় কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর দুদক সচিব মো. মাহবুব হোসেন সই করা পৃথক প্রজ্ঞাপনে তিন মহাপরিচালক, ছয় পরিচালক ও নতুন আট উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।
এবারই প্রথম দুদকের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হলো। ২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে ১৮ বছরের বেশি সময়ে দুদকের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে মাত্র চারজন পরিচালকের যুগ্ম সচিব পদমর্যাদার ডিজি হওয়ার সৌভাগ্য হয়। এবার হলেন তিনজন। এ নিয়ে ১৮ বছরের বেশি সময়ের মধ্যে নিজস্ব মোট সাত কর্মকর্তা ডিজি হয়েছেন। সাধারণত প্রেষণে আসা ডিজিরাই কমিশনের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে