
মার্কিন নতুন ভিসা নীতির পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় পিটার হাসের সঙ্গে তাঁরা কথা বলেন।
এতে আওয়ামী লীগের পক্ষে ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। নতুন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে আমেরিকার রাষ্ট্রদূত বাসায় বৈঠকে ডাকা হয়েছিল বলে জানা গেছে।
আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য মোহাম্মদ আলী আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বলেছি, এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। এটাকে আমরা পাত্তা দিচ্ছি না। কারণ, আমাদের প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা নিশ্চয়তা দিয়ে বলেছি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর স্বাধীন দেশ হিসেবে আমেরিকা কাকে ভিসা দেবে কী দেবে না—এটা তাদের ব্যাপার। বরং নতুন নীতিমালায় একটা বিষয় ভালোই হয়েছে এখানে সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে কথা আছে। কারণ, সব সময় এটা বিএনপি করে আসছে।’
আলী আরাফাত বলেন, ‘দলটি সরকার ফেলে দিতে চায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে। তারা সহিংসতা ও অগ্নিসন্ত্রাস করে। ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি। ফলে ভিসা পলিসিতে যা যা বলেছে তা দিনশেষে বিএনপির ঘাড়েই পড়ে। তাই এটাকে সমস্যা মনে করতেছি না। আমরা এটাকে ওয়েলকামও করি না, রিজেক্টও করি না। তাই এটাকে পাত্তা দিই না।’
আরাফাত বলেন, ‘আমেরিকা একটা বিষয় পরিষ্কার করেছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টকে সমর্থন করার জন্যই নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে।’
বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত এসেছে। দেশের মানুষ এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে। যারা ভোট চুরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে), সেটা যারাই হোক, সবার প্রতি এটা পরিষ্কার বার্তা। এর চেয়ে পরিষ্কার বার্তা আর কিছু হতে পারে না। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই।’
জাতীয় পার্টির পক্ষে ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশ নিয়ে মার্কিন ভিসা নীতির উদ্দেশ্য বোঝা গেছে, তারা একটা সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচনটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এ ব্যাপারে আমাদের দলও একমত।’
বৈঠক শেষে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত পিটার হাসের বার্তা প্রচার করে। সেখানে তিনি বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।’

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে