চতুর্থ ও শেষ ধাপে ৬০টি উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে। গতকাল বুধবার এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যানদের নাম জানিয়েছেন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
ঢাকা
টাঙ্গাইলের গোপালপুরে কে এম গিয়াস উদ্দিন, সখীপুরে অধ্যক্ষ সাঈদ আজাদ, মির্জাপুরে তাহরীম হোসেন সীমান্ত ও বাসাইলে কাজী অলিদ ইসলাম। ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজী মনিরুল হক ও বোয়ালমারীতে এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। কিশোরগঞ্জের বাজিতপুরে রেজাউল হক কাজল, ভৈরবে আবুল মনসুর ও কুলিয়ারচরে আবুল হোসেন লিটন।
রংপুর
রংপুরের তারাগঞ্জে আনিছুর রহমান লিটন ও বদরগঞ্জে ফজলে রাব্বি সুইট। দিনাজপুরের নবাবগঞ্জে তাজওয়ার মোহাম্মদ ফাহিম, ফুলবাড়ীতে আতাউর রহমান মিল্টন ও পার্বতীপুরে হাফিজুল ইসলাম প্রামাণিক।
রাজশাহী
রাজশাহীর বাঘায় লায়েব উদ্দিন লাভলু ও চারঘাটে কাজী মাহমুদুল হাসান মামুন। নওগাঁ সদরে মাহবুবুল হক কমল, মান্দায় তোফাজ্জল হোসেন ও মহাদেবপুরে মাসুদুর রহমান। বগুড়ার শেরপুরে শাহ জামাল সিরাজী, ধুনটে আসিফ ইকবাল সনি ও নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা। সিরাজগঞ্জের কামারখন্দে মো. আব্দুল মতিন চৌধুরী ও রায়গঞ্জে গোলাম হোসেন শোভন সরকার।
ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. আশরাফ উদ্দিন বাদল, নান্দাইলে আমিনুল ইসলাম শাহান ও ভালুকা রফিকুল ইসলাম রফিক। নেত্রকোনায় কেন্দুয়ায় মোফাজ্জল হোসেন ভূঞা ও সরিষাবাড়ীতে মো. রফিকুল ইসলাম।
খুলনা
যশোর সদরে তৌহিদ চাকলাদার ফন্টু।
বরিশাল
বরিশালের উজিরপুরে হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়ায় গোলাম ফারুক ও বাবুগঞ্জে মোসা ফারজানা বিনতে ওহাব। বরগুনার আমতলীতে গোলাম সরোয়ার ফোরকান ও তালতলীতে মনিরুজ্জামান মিন্টু।
সিলেট
সিলেটের কানাইঘাটে মোস্তাক আহমদ পলাশ ও জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী। হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মো. শাজাহান ও চুনারুঘাটে সৈয়দ লিয়াকত হাসান। সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জে সাদাত মান্নান অভি ও মধ্যনগরে আব্দুর রাজ্জাক ভূইয়া।
চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীতে খোরশেদ আলম ও লোহাগাড়ায় খোরশেদ আলম চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া সদরে শাহাদাৎ হোসেন শোভন, বিজয়নগরে আল জাবের জাবেদ ও নবীনগরে মো. ফারুক আহম্মেদ। ফেনীর ছাগলনাইয়ায় মিজানুর রহমান মজুমদার। চাঁদপুরের ফরিদগঞ্জে খাজে আহমেদ মজুমদার ও কচুয়া মো. মাহবুব আলম। কুমিল্লার হোমনায় রেহানা বেগম, নাঙ্গলকোটে নাজমুল হাসান বাছির ভূঁইয়া ও চৌদ্দগ্রামে রহমত উল্লাহ বাবুল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে