
ছয় দফা দাবিতে আগামীকাল শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তাঁরা নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে। এ ছাড়া ক্লাস কার্যক্রম বন্ধ, ফরম পূরণ বর্জনসহ আগামীকাল থেকে আগের মতোই আন্দোলনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।’
এর আগে মঙ্গলবার তা সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তাঁরা।
কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে