
আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে প্রধানমন্ত্রী যৌক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবেন। কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। পুলিশ ও বিজিবির ওপর নির্মমভাবে আক্রমণ করেছে।
আজ শনিবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, র্যাব, পুলিশ, বিজিবি যখন একত্রে পারছিল না, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। খুব শিগগিরই এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। ছাত্রদের মিসগাইড করে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ছাত্রলীগের অনেকেই শাহাদতবরণ করেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমানে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব এসব গুজব থেকে দেশকে রক্ষা করা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাঁদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি দনিয়া, কাজলা, রায়েরবাগ, শনির আখড়ার ধ্বংসস্তূপ ও মেয়র হানিফ ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত টোলপ্লাজা, সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাস, সাইনবোর্ড পিবিআই কার্যালয়, ভুইগড় পাসপোর্ট অফিস, ঝালকুড়ি শিল্প পুলিশ লাইন, বিজিবি ক্যাম্প ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, র্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
যাত্রাবাড়ী চৌরাস্তা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ইকবাল হোসেন। ডিসি জানান, সহিংসতায় পুলিশের দুজন নিহত ও আহত তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। কদমতলীতে পুলিশের এক সোর্সকে পিটিয়ে হত্যা করা হয়। সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮-১০টি মামলা করে। স্বজনেরা মামলা করেন ৮-১০টি। ঘটনায় জড়িত সন্দেহে দুই শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে