করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকার সকল জেলাসহ রাজধানীতে আগামীকাল সোমবার থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হচ্ছে। আর সারা দেশে শুরু হবে আগামী সপ্তাহ থেকে।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
ডা. শামসুল হক বলেন, এরই মধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া দশ লাখ ডোজ টিকা বাংলাদেশ এসেছে। আগামী মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে।
শামসুল হক বলেন, আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলায় এবং আগামী সপ্তাহে দেশের সকল কেন্দ্রে ঘাটতি টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। সে ক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমাণদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। তবে দ্বিতীয় ডোজের জন্য ইতিপূর্বে যাদেরকে এসএমএস দেওয়া হয়েছিল কিন্তু টিকা পাননি তারা দ্বিতীয় ডোজ নিতে এসএমএসের প্রয়োজন হবে না।
গত ফেব্রুয়ারি থেকে কোভিশিল্ড টিকার মাধ্যমে গণ টিকা কার্যক্রম শুরু করে সরকার। তবে টিকার ঘাটতির কারণে ১৫ লাখ ২১ হাজার ব্যক্তি দ্বিতীয় ডোজ পাননি। এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে