
বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে চীনের পূর্বাঞ্চলীয় শহর কুনমিংয়ে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, চীন বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করেছে। কিন্তু আকাশপথে টিকিটের উচ্চমূল্য চীনা শহরটিতে ভ্রমণের প্রধান বাধা হয়ে রয়েছে।
কর্মকর্তারা জানান, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট ভ্রমণের খরচ ও সময় কমিয়ে আনবে। এতে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের কয়েকটি ফ্লোর বিশেষভাবে প্রস্তুত করেছে।
রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি তুলনামূলকভাবে কম। একজন বাংলাদেশি রোগী স্থানীয় চীনা নাগরিকদের মতোই ফি দেবেন।’
কুনমিংয়ে যাতায়াত দ্রুত করার জন্য ঢাকা থেকে কুনমিংয়ের মধ্যে ফ্লাইটের টিকিটের খরচ কমানোর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পদক্ষেপ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিকদের জন্য দেশের আরও স্বাস্থ্যসুবিধা উন্মুক্ত করবে।
আগামী এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল কুনমিংয়ে চিকিৎসার সুবিধাগুলো সরেজমিনে দেখার জন্য পাঠানো হবে।
গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তাঁরা সেখানকার হাসপাতালের মানের উচ্চ প্রশংসা করেছেন। তবে কয়েকজন ভ্রমণের খরচ নিয়ে অভিযোগ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে