
ঢাকা: হলি আর্টিজান হামলার পর এ পর্যন্ত ১ হাজার ৫০০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া র্যাবের ভূমিকার কারণে উগ্রবাদে জড়িত ১৬ জন তরুণ–তরুণী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
১ জুলাই হলি আর্টিজন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজানের ঘটনায় মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্টদের সাজাও হয়েছে। তবে তা এখনো কার্যকর হয়নি। ওই ঘটনায় জঙ্গি দমনে মূল ভূমিকা পালন করে র্যাব। দেশে উগ্রবাদ দমনে র্যাব অগ্রণী ভূমিকা রাখছে।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল–মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা যে পথে হাঁটছে, র্যাব তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও জানান, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ৪৬ হাজার কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশে কিশোর গ্যাংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরেরা যাতে জঙ্গি এবং মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান তিনি। ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং রোগ নির্ণয়ের নকল কিট জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক।
দেশে জঙ্গিদের হামলার আর কোনো আশঙ্কা আছে কি–না–এ প্রশ্নে র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, বড় ধরনের হামলার কোনো তথ্য তাঁদের কাছে নেই। জঙ্গিদের চেয়ে র্যাব এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ রয়েছে কি–না? এ প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগ সূত্র নেই।
সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে র্যাব প্রধান বলেন, মামলাটি অনেক সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। র্যাব অনেক মামলাই দ্রুত তদন্ত করে বের করতে পেরেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে