ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। এই সফরে আজ সোমবার (১ জুলাই) থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন বলে ভারতীয় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সফরকালে ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। ৪ জুলাই চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন তিনি।
সফরকালে ত্রিপাঠি জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতীয় নৌবাহিনী প্রধান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ সহযোগিতা ঐতিহ্যগতভাবে শক্তিশালী ছিল। এর মধ্যে আছে পোর্ট কলস্, দ্বিপক্ষীয় নৌ মহড়া, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে অপারেশনাল মিথস্ক্রিয়া।
ভারতীয় নৌবাহিনীর প্রধানের এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে