
লেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
এ পর্যন্ত একই প্রক্রিয়ায় ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশি নাগরিক লেবানন থেকে দেশে ফিরে এলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের (পশ্চিম এশিয়া) পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়—ফিরে আসা নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম প্রত্যেক ফিরিয়ে আনা নাগরিককে ৫, ০০০ টাকা পকেট খরচ, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে। সরকারের কর্মকর্তারা ফিরিয়ে আনা নাগরিকদের সাথে কথা বলেছেন। সেই সঙ্গে চলমান সংঘাতের ফলে তাঁদের অভিজ্ঞতা শুনেছেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, লেবানন থেকে ফিরে আসতে ইচ্ছুক সব বাংলাদেশির প্রত্যাবর্তন খরচ সরকারই বহন করবে এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈরুতে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে।
উল্লেখ্য, লেবাননে চলমান সহিংসতার কারণে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত বছর লেবাননে চলমান সংঘাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে গত ২০ অক্টোবর প্রথম ধাপে আহত, নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর থেকে ধাপে ধাপে দেশে ফিরছেন সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকেরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে