লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিপণন এবং সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে—এই বিধান রেখে ওষুধ আইন, ২০২২ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে এই খসড়া অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, কোনো নিবন্ধনবিহীন ওষুধ উৎপাদন, মজুত বা বিক্রি এবং সরকারি ওষুধ চুরি করে বিক্রি করা হলে তাঁকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। ওষুধ আইনের ১০৩টি ধারা রয়েছে, যার ৫৪ থেকে ৭৫ ধারা পর্যন্ত শাস্তির বিষয় বলা হয়েছে।
সচিব আরও জানান, ১৯৪০ সালের আইনে ৪১টি ধারা ছিল, বর্তমানে ১০৩টি ধারা করা হয়েছে। তবে আইনটি সংক্ষিপ্ত করে অন্যান্য শাস্তির বিষয় বিধিমালায় যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে