
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সরকারি ক্রোড়পত্র প্রকাশ করতে সরকারি দপ্তরগুলোকে ফের তাগিদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক, প্রধান তথ্য কর্মকর্তা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দিয়ে এই তাগাদা দিয়েছে।
সেখানে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, কিছু মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা তা প্রতিপালন না করে নিজস্ব পদ্ধতিতে ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করছে। এটি অ্যালোকেশন অব বিজনেস এবং সরকারি নির্দেশনার পরিপন্থি।
তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র প্রকাশ করতে ২০২০ সালের ১৫ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন যুক্ত করে ২০২০ সালের ৮ নভেম্বর ও ২৮ ডিসেম্বর চিঠি দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কেন্দ্রীয়ভাবে ক্রোড়পত্র বিলির অনুরোধ জানায়। এর পরেও সরকারি দপ্তরগুলো যার যার মতো করে ক্রোড়পত্র বিলি করায় পুনরায় এ বিষয়ে তাগাদা দেওয়া হলো।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে