ভারতের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। চলতি নভেম্বরেই তাঁকে সেখানে যেতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।
পররাষ্ট্রসচিব মোমেন নিজেই তাঁর দিল্লি যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) হিসেবে পরিচিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সব বিষয় আলোচনায় এসে থাকে বলে জানান কূটনীতিকেরা।
এর বাইরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে ‘টু প্লাস টু কাঠামোর’ সংলাপে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ আসায় পররাষ্ট্রসচিব মোমেনের দিল্লি সফরের ভিন্ন তাৎপর্য থাকতে পারে বলে মনে করছেন কূটনীতিকেরা।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এ সংলাপে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব প্রধান দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশে চীনের প্রভাব বেড়ে যাওয়ায় আঞ্চলিক ভারসাম্য যুক্তরাষ্ট্রের প্রতিকূলে যাচ্ছে বলেও মনে করেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্র একতরফা কোনো ব্যবস্থা নিতে গেলে তাতে হিতে বিপরীত হয়ে গত ১৫ বছরে গড়ে তোলা আঞ্চলিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে সংলাপে সতর্ক করেছে ভারত।
সংলাপের পর ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানান, সংলাপে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
জাতীয় সংসদের ভোটের তফসিল ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনে কী হবে, তা বাংলাদেশের জনগণ ঠিক করবে।
তবে বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত যে নজর রাখছে, তা স্পষ্ট হয়ে যায় অরিন্দম বাগচীর পরবর্তী মন্তব্যে। তিনি বলেন, ‘সেখানে আমাদের অনেক স্বার্থ আছে।’
কূটনীতিকেরা বলছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে সর্বোচ্চ পর্যায়ে কমপক্ষে ছয়টি দ্বিপক্ষীয় সফর ও পাল্টা সফর হয়েছে। এসব সফরে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের কোনটির বাস্তবায়ন কী পর্যায়ে আছে, কোনটির তাগিদ দেওয়া দরকার, সেসব বিষয় আলোচনায় এসে থাকে। তবে সরকারের বর্তমান মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে আলোচনা শুধু নিয়মিত বিষয়ে সীমিত থাকার কথা নয়।
ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা এফওসিতে যোগ দিতে গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফর করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে