
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের গত ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় গত ১৫ জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এরপরেও কাজ শেষ না হওয়ায় এই কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রায় ১৫০টি সুপারিশসহ একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে এদিন তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ছাড়াও প্রতিবেদন পেশ করেছে সংবিধান, পুলিশ ও দুদক সংস্কার কমিশন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে