৩০ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের ১২ তম বৈঠক শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্ব বাংলাদেশের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে যোগ দেবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ৩টি প্রস্তাব দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর রপ্তানির ধারাবাহিকতা ও অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রাখতে উন্নত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধাসহ ৩টি এজেন্ডা পেশ করবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জেনেভাতে ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্থাপনের জন্য তিনটি প্রধান এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ একটি নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার সুবিধাসহ ৩টি পয়েন্টের ওপর আলোচনা করবে বলে জানান তিনি।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উন্নত দেশগুলোতে ডিউটি সুবিধা পাওয়ার জন্য আলোচনা করা।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ মধ্য আফ্রিকার দেশ চাদের সঙ্গে স্বল্পোন্নত দেশ হওয়ার পর রপ্তানিতে শুল্ক সুবিধার ধারাবাহিকতা প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হবে। চাদের মাধ্যমে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমাদের দাবি পেশ করব। এ ছাড়া কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টিকে রপ্তানি বাণিজ্যের স্বার্থে এ বৈঠকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে।
ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী সমন্বয়কারী দেশ হিসেবে রয়েছে মধ্য আফ্রিকার দেশ চাদ। এদিকে, ২০২৪ সালে বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার কথা। জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (ইউএনসিডিপি) কোন দেশ এই তালিকাভুক্ত হবে-সে বিষয়টি নির্ধারণ করে। তবে বাংলাদেশ সরকারের অনুরোধে এই সময়সীমা ২০২৬ সাল পর্যন্ত বাড়িয়েছে ইউএনসিডিপি।
প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২৭ মিনিট আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে