সরকার ঘোষিত ২০১০ সালের শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়ন না করে ২০২০ সালের খসড়া শিক্ষানীতি করায় সংসদে সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোতাহার হোসেন বলেন, ‘এখন আবার নতুন আরেকটা শিক্ষানীতি আমাদের ঘাড়ে চাপছে। আমি নীতিটা ভালোভাবে পড়েছি, সেই শিক্ষক পাবেন কোথায়? যে মেরুদণ্ডের শিক্ষক, সেই শিক্ষক কিন্তু এখনো আমরা সৃষ্টি করতে পারিনি।’
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই দেশে বঙ্গবন্ধুর সময়ে করা ড. কুদরত-ই খুদা শিক্ষানীতি আলোর মুখ দেখেনি। আমরা ২০১০ সালে যে শিক্ষানীতি করলাম, প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক, মাধ্যমিক হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেটাও আলোর মুখ দেখলো না।’
তিস্তা নদীকে দুঃখের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নদীকে নিয়ে মহাপরিকল্পনা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ২০১১ সালে প্রধানমন্ত্রী তিন বিঘা করিডোর উদ্বোধন করতে গিয়ে ওয়াদা দিয়েছিলেন তিনবিঘা এক্সপ্রেস বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত আসবে। ১০টি বছর গেলো। বিভিন্ন জায়গায় আমি প্রায় ১০০ বার গেছি। কিন্তু আমার তিনবিঘা এক্সপ্রেস আর মুখ দেখলো না। জানিনা আমার জীবদ্দশায় এটি আর দেখতে পাবো কিনা।’

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে