
দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওয়র্দিনেস প্রোগ্রাম: সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কসক্যাপ দক্ষিণ এশিয়ার ৩২ তম সভা হয়। ওই সভায় ২০২৬ সালের জন্য কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হন বেবিচক চেয়ারম্যান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়, কসক্যাপ-এসএ স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচি অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক (অব.) এয়ার ভাইস মার্শাল সাগারা কোটাকাডেনিয়া।
সভায় বোয়িংয়ের পক্ষ থেকে ফ্লাইট ডেটা মনিটরিংবিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেওয়া হয়। এ ছাড়াও, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) এপিএসি অফিসের পক্ষ থেকে নিরাপত্তা-সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়েও একটি উপস্থাপনা ছিল। সদস্য দেশগুলোকে ভবিষ্যতে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়।
বাংলাদেশের পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেয়। সভায় দেশের সাম্প্রতিক এভিয়েশন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম যেমন নতুন টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার এবং রাডার স্থাপন ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। আইসিএও এসব উদ্যোগের প্রশংসা করে।
সভায় জানানো হয়, বাংলাদেশের সিভিল এভিয়েশন একাডেমি আইসিএওর ‘ট্রেনার প্লাস’ প্রোগ্রামে ‘গোল্ড মেম্বারশিপ’ অর্জন করেছে। একই সঙ্গে দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে অতিরিক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছে আইসিএও।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৩ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে