Ajker Patrika

পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৭: ৩৭

বাংলাদেশ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে তাঁরা হলেন—পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ও রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদার আগে হবিগঞ্জ পুলিশ সুপার হিসেবে বদলির জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত