
আসন্ন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু না হতেই শেষ হয়ে গেছে। আজ রোববার সকাল ৮টা শুরু হওয়া পশ্চিমাঞ্চল আর দুপুর ২টা থেকে শুরু হওয়া পূর্বাঞ্চলের টিকিট বিক্রিতে একই প্রবণতা দেখা গেছে।
পশ্চিমাঞ্চলে সকাল ৮টায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ায় পরে প্রথম চার ঘণ্টাতেই ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় ১ কোটি ৯০ লাখ হিট হয়েছে।
অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
পূর্বাঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম আধা ঘণ্টায় পূর্বাঞ্চলে টিকিট পেতে ১ কোটি ১ লাখ হিট পড়েছে।
তবে পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম রুটের সামান্য কিছু টিকিট অবিক্রীত রয়েছে। এ রুটে চলাচলকারী ননস্টপ সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসের অধিকাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতি ও চট্টলা এক্সপ্রেসের কিছু টিকিট অবিক্রীত রয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। এদিন পূর্বাঞ্চলের টিকিটেরও চাহিদা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৩ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে