
আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভিক্তরোভিচ লাভরভ সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাকার্তা থেকে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটিই সর্বোচ্চ পর্যায়ের সফর।
লাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন লাভরভ। বৈঠকের পর তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চায়। সব ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো ছাড়াও সম্পর্ক গভীরতর করার পদ্ধতি কী হবে, তা নিয়ে দুই দেশ কাজ করবে।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে, তখন লাভরভের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
দুই মন্ত্রীর আলোচনায় রাশিয়ার প্রযুক্তি ও অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হালচাল, দেশটি থেকে এলএনজি আমদানিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং রোহিঙ্গা-সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় স্থান পেয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে