
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে চীন। তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নিজস্ব বিনিয়োগ করতে চায়।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম।
তিনি আরও বলেন, চীনে বসবাসকারী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে সেখানে চারটি ডেডিকেটেড হাসপাতাল নির্বাচন করা হয়েছে। চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে। একই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানি যাতে এ দেশে স্বাস্থ্যসেবা গড়ে তুলে সে বিষয়েও আলোচনা হচ্ছে।
প্রধান উপদেষ্টার চীন সফরে এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানান প্রেস সচিব।
তিনি আরও বলেন, চীনের স্বাস্থ্যসেবা অনেক উন্নত। তাদের সেই প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের দোরগোড়ায় নিয়ে আসার বিষয়ে আলোচনা হবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে