ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটির আজ সোমবার রাতেই ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ফারুক খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মূর্শেদী, অপরাজিতা হক ও জাতীয় পার্টির সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।
মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলসে যাচ্ছি। তিন দিনের এ সফরে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। ইইউ ও বাংলাদেশের সম্পর্কের মাধ্যমে কী কী উন্নতি হয়েছে সেগুলো ছাড়াও কোনো চ্যালেঞ্জ থাকলে তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নে করণীয় নিয়েও কথা হতে পারে।
ইইউ বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার। দেশের রপ্তানি বাণিজ্যের ৫২ শতাংশ ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে হয়। অস্ত্র ছাড়া সবকিছুই শুল্ক মুক্তভাবে বাংলাদেশ রপ্তানি করতে পারে। ইইউ’র সংসদীয় সমিতির সভাগুলি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচন ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান ফারুক খান। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যদি কোনো কথা বলে তারা তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কারণ আমরা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চাই। এটা তারও চায়।’
তিন দিনের এ সফর শেষে প্রতিনিধি দলের সদস্যদের ১০ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে