
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস ও ট্রেন কর্তৃপক্ষ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গাবতলী বাস টার্মিনালে বাসের এবং অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে দুই ধাপে অনলাইনে ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।
আজ ১৪ মার্চ দেওয়া হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। এবারও স্টেশনের কাউন্টার থেকে ঈদযাত্রার কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
এছাড়া, ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল তারিখের টিকিটও বিক্রয় করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
একই সঙ্গে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। এদিন দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট।
বাসের টিকিটও অনলাইনে ও কাউন্টারে:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগপর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে।
বাসমালিকেরা জানিয়েছেন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালের বিভিন্ন জায়গায় থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের কাউন্টার এবং অনলাইনে দুই মাধ্যমে অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে