
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের (ইসি) ১২ জন কর্মকর্তা ছিলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রৌশন আরা নিজেও ওই ট্রেনে ছিলেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। রৌশন আরা জানান, তাঁরা সবাই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ফিরছিলেন। সবাই এক বগিতেই ছিলেন। অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের টেনে বের করা হয়েছে। তবে ওই মুহূর্তে তিনি সবকিছু ঠিকমতো খেয়াল করতে পারার অবস্থায় ছিলেন না।
সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ছাড়াও সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী (পিএস) হাবিবা আক্তার, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগে কর্মরত।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে স্টেশন মাস্টার পালাতক।
আরও খবর পড়ুন:

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৭ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৫ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে