
অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ ২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং করোনা মোকাবিলায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন নিয়োগপ্রত্যাশীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটির নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসে বিক্ষোভকারীদের জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত চলছে। এ বিষয়ে তাঁর করার কিছু নেই।
বিক্ষোভে অংশ নেওয়া মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগপ্রত্যাশীরা বলছেন, মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার পর সাত মাস পেরিয়ে গেছে। তবুও ফলাফল আটকে রাখা হয়েছে।
নিয়োগ প্রত্যাশী আলমগীর হোসেন বলেন, করোনা সংকটে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কোনো বিকল্প নেই। অথচ সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ফল আটকে রাখা হয়েছে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগস্টের মধ্যে বিষয়টি সুরাহা হবে। কিন্তু তা হয়নি। আজও আমাদের কোনো আশার কথা জানাতে পারলেন না ডিজি।
করোনা মহামারির শুরু থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোজিস্টের সংকট দেখা দেয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য নির্বাহী আদেশ দেন। সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ২৯ জুন এক হাজার ২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার লিখিত পরীক্ষা গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ফেব্রুয়ারিতে। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। নিয়োগপ্রত্যাশীদের দাবি স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ফল প্রকাশ নিয়ে সময়ক্ষেপণ করছেন।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে