আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালু করণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ সপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম, এনডিসির নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল আজ শনিবার বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেছে। নৌ-পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেছে। এছাড়া নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রি বোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।’
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাঁদের সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে