
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে আগারওয়ালকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. সাদেক সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে আগারওয়ালার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিটিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আগারওয়ালকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আগারওয়ালাকে আটক করার পর পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ডায়মন্ডের ব্যবসা নিয়ে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু হত্যা মামলায় তাঁর নাম থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বেলা ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় কিশোর হৃদয় আহম্মেদ (১৬)। বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানকালে গুলিতে গুরুতর আহত হয় হৃদয়। আরও অনেকে তখন গুরুতর আহত হয়। আহতদের আফতাবনগর নাগরিক স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে সন্ধ্যায় হৃদয়ের লাশ শনাক্ত করা হয়। পরে তার লাশ মাদারীপুর শিবচরের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
এ ঘটনায় আন্দোলনের সময় হৃদয়ের সঙ্গে থাকা শাহাদত হোসেন নামে এক ব্যক্তি গত ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৪০০-৫০০ জনকে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আগারওয়াল এই মামলার এজাহার নামীয় ২০ নম্বর আসামি। আগারওয়ালাসহ তার সঙ্গীয় অস্ত্রধারীদের গুলিতে হৃদয় নিহত হয়।
পলাতক আসামিদের নাম-ঠিকানা শনাক্ত, তাদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, ঘটনার মূল হোতা কে বা কাহারা, অর্থ জোগানদাতা, আগ্নেয়াস্ত্রপ্রাপ্তির উৎস, নেপথ্যে কারা, পরিকল্পনাকারী কারা, আসামিদের কার কী ভূমিকা তা জানার জন্য আগারওয়ালাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে