
বাংলাদেশ ও জাপানের সরকারপ্রধানেরা আগামী ৩০ মে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এ বৈঠকসহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগামী ২৮ মে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ঢাকা ও টোকিওর দুটি কূটনৈতিক সূত্র জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, সরকার ইতিমধ্যে এ বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহেই একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করবে।
নিক্কিই ফোরাম আগামী ২৯ ও ৩০ মে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসকে টোকিও সফরের আমন্ত্রণ জানায়। বাংলাদেশ সরকার একই সুযোগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক চাইলে দেশটি সম্মত হয়। এরপরই মুহাম্মদ ইউনূসের জাপান সফরের প্রস্তুতি শুরু হয়।
কূটনীতিকেরা বলছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, প্রতিরক্ষা, কারিগরি, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো শীর্ষ বৈঠকের আলোচনায় আসার সম্ভাবনা আছে। সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে বছরে প্রায় ৪০০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ দেশটিতে রপ্তানি করে থাকে প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য; আমদানি করে প্রায় ১৫০ কোটি ডলারের পণ্য।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, লাওসের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট, পালাউয়ের প্রেসিডেন্ট সুরাঞ্জেল হুইপস জুনিয়র ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী জেন কিম ইয়ংসহ অন্যদের নিক্কিই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁদের কয়েকজনের সঙ্গে ইউনূসের সাক্ষাতের সম্ভাবনার কথা জানিয়েছেন কূটনীতিকেরা।
জাপানের সঙ্গে শীর্ষ বৈঠককে সামনে রেখে আগামী মে মাসের মাঝামাঝি টোকিওতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শমূলক বৈঠক (ফরেন অফিস কনসালটেশন–এফওসি) অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৪ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৫ ঘণ্টা আগে