
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে সূচনা ফাউন্ডেশনের কর মওকুফসহ বিভিন্ন অর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে দুদক জাতীয় রাজস্ব বোর্ডে অভিযান পরিচালনা করে।
আজ বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আকতারুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুল বিভিন্ন প্রতিষ্ঠানে সূচনা ফাউন্ডেশনে কাগজে-কলমে যে ঠিকানা ব্যবহার করেছেন, সেখানে অভিযান পরিচালনা করে তার অস্তিত্বে খুঁজে পাওয়া যায়নি। মূলত ফাউন্ডেশনের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক আজকের এই অভিযান পরিচালনা করে।
‘সূচনা ফাউন্ডেশন’ নামীয় প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় ‘অটিস্টিক সেল’ ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করেন পুতুল।
এ ছাড়া, সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতা অপব্যবহার করে উক্ত পদে পুতুলকে নিয়োগ দেয়া হয় বলে মনে করে সংস্থাটি।
এর আগে, গত ১২ জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২১ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে