
সরকারের নীতিসহায়তাসহ নানান ধরনের উদ্যোগের কারণে মৎস্য খাতে নীরব বিপ্লব হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, মৎস্য খাতে এত যে উন্নতি ও সমৃদ্ধি, তা কিন্তু এমনি এমনি হয়ে যায়নি, বরং পরিকল্পিত কাজের জন্যই হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭২ সালে মৎস্য সেক্টরে দূরদর্শিতার পরিচয় দেন বঙ্গবন্ধু। তিনি মৎস্য খাতের উন্নয়নে ১৯৭৩ সালে গণভবনে মাছের পোনা অবমুক্ত করে সামাজিক আন্দোলনের প্রবর্তন করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যচাষি, জেলেদের উন্নয়নে কাজ করেছেন। বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মছের চাষ, নদী ও সমুদ্রে মাছের অভয়াশ্রম ঘোষণা ও বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নানা ধরনের নীতিসহায়তা দিয়েছেন। ফলে দেশে মৎস্য খাতে নীরব বিপ্লব হচ্ছে।
তিনি আরও বলেন, আজকে মৎস্য সেক্টর লাভবান সেক্টরে পরিণত হয়েছে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বিবেচনায় এনে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে উন্মোচিত হয়েছে নতুন কর্মক্ষেত্র। হ্রাস পাচ্ছে বেকারত্ব। অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের এবারের মৎস্য সপ্তাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফিশারিজ তৈরি করা। এর জন্য মাছের বহুমুখীকরণে আধুনিক প্রযুক্তি যুক্ত করে কাজ করা হচ্ছে। মৎস্য খাতে বর্তমানে যে অনুদান, প্রণোদনা দেওয়া হচ্ছে, তা শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কেউ এতটা দেয়নি। আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি করছি। এতে বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘কিছু দুষ্টু মানুষের লোভের কারণে মাছের বৈদেশিক বাজার নষ্ট হয়েছিল। তারা আয়রণসহ নানান ধরনের খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছিল। বর্তমানে বিদেশে মাছ রপ্তানি ও বিদেশ থেকে মাছ, মাছের খাবারসহ অন্যান্য পণ্য আনলে তা পরীক্ষা-নিরীক্ষা করতে তিনটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।’
মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, ‘দেশে চার শতাধিক মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। চাষি পর্যায়ে রোগমুক্ত চিংড়ি পোনা বিতরণে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে আমাদের উপজেলা ও মাঠ পর্যায়ে মৎস্যচাষিদের কাছে প্রযুক্তি পৌঁছানোর লোকবলের অভাব রয়েছে।’
প্রতিবছরের ন্যায় এ বছরও মৎস্য ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার জাতীয় মৎস্য পদক-২০২৩ প্রদান করেছে। এ বছর নির্ধারিত ৯টি ক্ষেত্রের মধ্যে আটটি ক্ষেত্রে আটটি স্বর্ণ, সাতটি ক্ষেত্রে সাতটি রৌপ্য ও ছয়টি ক্ষেত্রে ছয়টি ব্রোঞ্জ পদক প্রদান করা হচ্ছে। স্বর্ণপদক পাওয়া প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ (পনেরো) গ্রাম ওজনের একটি স্বর্ণের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৫০ হাজার টাকা, রৌপ্যপদক পাওয়া প্রত্যেককে ৫০ গ্রাম ওজনের একটি রুপার মেডেল, সম্মাননা সনদ ও নগদ ৩০ হাজার টাকা এবং ব্রোঞ্জপদক পাওয়া প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি ব্রোঞ্জের মেডেল, সম্মাননা সনদ ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মৎস্য পদক ঘোষণা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে