বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), ৫০ জন পুলিশ সুপার এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি, বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে একই শাখার অতিরিক্ত আইজিপি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার পদের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দপ্তর পরিবর্তন করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ২৪ কর্মকর্তাকে দপ্তর বদল করা হয়েছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২০ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে