
নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েও জবাবের অপেক্ষা না করেই বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নির্বাচনী যে প্লেইন্ট (আরজি) আছে, সেটা নাকি পরিবর্তন করা যায় না। কারণ, সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘ইশরাক নাকি পরবর্তী সময়ে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন। সে জন্য আমরা দ্বিধান্বিত ছিলাম, এটা কি গেজেট নোটিফিকেশন হবে, নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি। ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন।’
গতকাল রোববার নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র গোষণা করে গেজেট প্রকাশ করেছে। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ পাঠিয়েছেন মো. মনিরুজ্জামান নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং শপথ পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয় সেই নোটিশে।
স্থানীয় সরকার সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, রায় প্রদানকারী বিচারক মো. নুরুল ইসলাম ও ইশরাক হোসেনকে এই নোটিশ পাঠানো হয়। আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম ও মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান গতকাল রোববারই এই নোটিশ পাঠান।
আজ সোমবার তিনি নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানান। এই আইনজীবীর অভিযোগ, রোববার নোটিশ দেওয়ার পর তড়িঘড়ি গেজেট করা হয়েছে।
আইনজীবী মনিরুজ্জামান আজকের পত্রিকা'কে বলেন, ‘আদালত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রায় দিয়েছেন। এখানে আইনের ব্যত্যয় ঘটেছে। আমরা মনে করি, রায়টি অবৈধ। কেননা এখানে টার্ম শেষ হয়ে গেছে। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশন যাতে রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সে জন্য নোটিশ দিয়েছিলাম। কিন্তু কমিশন তো গেজেট প্রকাশ করে ফেলেছে। ধারণা করছি, রোববার নোটিশ দেওয়ার পর তড়িঘড়ি করে গেজেট করা হয়েছে। এখন ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।’
আরও খবর পড়ুন:

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে