দেশের অন্যতম পিছিয়ে পড়া এবং একপ্রকার সমাজচ্যুত জনগোষ্ঠী হিজড়া। এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়ে সরকার। তাঁদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সময় ছদ্মবেশী হিজড়াদের বেপরোয়া আচরণের শিকার হতে হয় সাধারণ মানুষকে। তাই ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্ত করে তাঁদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য হিজড়া জনগোষ্ঠী ও মানবাধিকার কমিশনের বৈঠক করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় হিজড়া হিসেবে অনেকেই রাস্তায় থাকছে। কিন্তু দেখা যাচ্ছে, তাঁদের অনেকেই হিজড়া না। হিজড়া সেজে রাস্তায় থাকছে। কার্ড দেওয়া শুরু হয়। তখন তাদের পুনর্বাসন করা সহজ হবে। তাই এ ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার কথা বলা হয়েছে। বিষয়টি মানবাধিকারের বিষয় হওয়ায় মানবাধিকার কমিশনের সহযোগিতা নিতে সুপারিশ করা হয়।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্ত করে আইডি কার্ড প্রদান এবং হিজড়া জনগোষ্ঠী ও মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
কমিটি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই গৃহনির্মাণ ব্যয় যৌক্তিক পর্যায়ে আনার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহের ডিজাইন ও বাজেট অনুসরণে নির্মাণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’-এর মেয়াদ বৃদ্ধি হলে কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে