সব রেলস্টেশন ও ট্রেনে ধূমপান বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল স্টেশন ও ট্রেন ধূমপানমুক্ত রাখতে ধূমপানবিরোধী প্রচারণা বেগবান করার পাশাপাশি আরও বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ এসেছে রেলের অংশীজন সভায়।
আজ সোমবার রেলভবনে রেলপথ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়নে দ্বিতীয় অংশীজন সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভা সূত্রে জানা যায়, রেলস্টেশন ও ট্রেনে ধূমপান নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দিতে বলা হয়েছে।
সভায় ই-নথির বিষয়ে মত প্রকাশ করা হয়। বলা হয়, শুধু ই-নথিতে কাজ হলেই অফিস অটোমেশন হয় না। অফিস অটোমেশনের অন্যান্য কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা প্রয়োজন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সার্কুলার অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের নথি নম্বর ডিজিটালাইজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় রেল স্টেশনে মাতৃদুগ্ধ কর্নারের বিষয়ে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে ৫৫টি স্টেশন আধুনিকায়ন করা হচ্ছে, যেখানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের জায়গা আছে। স্টেশনগুলোতে মাতৃদুগ্ধ কর্নার নিশ্চিত করতে সভায় জোর দেওয়া হয়েছে।
রেলের অংশীজন সভায় রেলওয়ে গেটম্যান বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের পোশাক দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা এবং সিটিজেন চার্টার্ড সংক্রান্ত কার্যক্রম যথানিয়মে বাস্তবায়নসহ সেবা বক্স নিয়মিত হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় অংশ নেওয়া রেল গবেষক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় যে সব বিষয়গুলো আলোচনা হয়েছে। সেগুলো বাস্তবায়নের প্রধান বাধা হচ্ছে সমন্বয়। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় দুটি বিভাগের মধ্যে যদি সময় থাকে তাহলে এসব বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হবে’।
সভায় আরও উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (এমঅ্যান্ডসিপি) একেএম আব্দুল্লাহ আল বাকী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ও রেলওয়ে পুলিশের সদস্যসহ আরও অনেকে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৪ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৫ ঘণ্টা আগে