বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা বেতনভাতা বকেয়া থাকায় বিক্ষোভ শুরু করেছেন। রেলের এই অস্থায়ী কর্মচারীরা আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগির পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন ৷
শফিকুল জানান, বিক্ষোভরত কর্মচারীদের আশ্বাস দিতে তিনি ও রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ ঘটনাস্থলে যাচ্ছেন ৷
তিনি বলেন, গেটকিপার ও ওয়েম্যানদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করব। আশা করি, খুব দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে পারব ৷
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান না পাননি রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা ৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নেন তারা ৷

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে