
দীর্ঘ সময়ের নারী অধিকার আন্দোলনের পথ ধরে নারীর অবস্থার কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে কিছু বিষয় এখনো মীমাংসিত নয়। নারী-পুরুষ বৈষম্য দূর করতে প্রথমে ব্যক্তি হিসেবে বৈষম্যের স্তর বুঝতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রত্যেকের অধিকার সংরক্ষণ করতে হবে।
আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নারী আন্দোলনের আগামী কর্মসূচি এবং চ্যালেঞ্জসমূহ’—বিষয়ক দিনব্যাপী সভায় বক্তারা এসব কথা বলেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের পথে থাকা সংকট মোকাবিলা করে ও সেগুলোকে অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে প্রথমে ব্যক্তি হিসেবে বৈষম্যের স্তর বুঝতে হবে।
ফওজিয়া মোসলেম বলেন, ধারাবাহিকভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রত্যেকের অধিকার সংরক্ষণ করতে হবে। এ সময় বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও কৌশলী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, নারীর অবস্থার কিছু ইতিবাচক পরিবর্তন হলেও নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে এখনো কিছু বিষয় মীমাংসিত নয়। নারী এখনো বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে, পারিবারিক ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীর প্রতি অতিরিক্ত দায়িত্ব এখনো কমেনি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ—এ বিষয়ে আলোচনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। তিনি বলেন, ৫৫ বছরে মহিলা পরিষদের কাজের পরিবর্তন হয়েছে, নারীর অবস্থানের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রকাঠামোর পরিবর্তন হয়েছে। মহিলা পরিষদ সময়ের পরিবর্তনের ধারাবাহিকতায় অধিকারভিত্তিক, আন্দোলনমুখী ও স্বেচ্ছাসেবী গণ-নারীকেন্দ্রিক সংগঠন হিসেবে কাজে ধারাবাহিক পরিবর্তন এনেছে।
উদ্বোধনী অধিবেশন শেষে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড. তানিয়া হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার।
কর্ম অধিবেশনে ‘নারী আন্দোলনের আগামী কর্মসূচি এবং চ্যালেঞ্জসমূহ’—এর ওপর ছয়টি দলে ৫৫ জেলা শাখার সংগঠক ও কর্মীদের অংশগ্রহণে দলীয় কাজ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে