জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে বিসিএস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার নিয়ে কোনো সুপারিশ না রাখায় এই ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভ জানিয়েছেন।
একই সঙ্গে পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার সার্ভিসের সদস্যদের নিয়ে বাংলাদেশ পরিবারকল্যাণ সার্ভিস নামে স্বতন্ত্র সার্ভিস গঠন বা কোনো সাধারণ ক্যাডারের সঙ্গে এই ক্যাডারকে একীভূতের দাবি জানিয়েছেন তাঁরা।
বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানায়। সেখানে বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে পরিবার পরিকল্পনা ক্যাডার সম্পর্কে কোনো ধরনের পুনর্গঠন বা সংস্কারের প্রস্তাব বা কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি এই ক্যাডার সংশ্লিষ্টদের আশাহত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সংস্কার কমিটির প্রতিবেদনে বাংলাদেশ সিভিল সার্ভিস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের অবস্থান কী হবে তা বলা নেই। বিভিন্ন ক্যাডার সার্ভিস পুনর্গঠন প্রস্তাবেও পরিবার পরিকল্পনার নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ নামে একটি ক্যাডারের নাম থাকলেও বাস্তবে এই নামে কোনো ক্যাডার নেই।
বিবৃতিতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা ক্যাডারের ৩৩১ জন কর্মকর্তার অধীনে ৫৫ হাজার জনবল কর্মরত আছে। এরা দেশের জনসংখ্যা নীতিসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বাল্যবিবাহ রোধের মতো কাজ করে যাচ্ছে।
এই বিশাল জনবলের নেতৃত্বদানকারী একটি সাধারণ ক্যাডারের ভবিষ্যৎ অবস্থান কোথায় হবে, তার কোনো নির্দেশনা সংস্কার কমিশনের প্রতিবেদনে নেই। প্রতিবেদনে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসের অধীন দুটি উপসার্ভিসের কথা বলা হয়েছে। এসব সার্ভিস যদি পুরোপুরি কারিগরি খাতের হয়ে থাকে, তবে পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের অবস্থান কী হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা বা প্রস্তাব কমিশন দেয়নি।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে