
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’
আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। পরে সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখানে আমাদের কোনো হাত নেই। বায়াত্তর সাল থেকে আওয়ামী লীগ রেজিস্টার্ড দল। আমরা তো বাদ দিতে পারব না। এটার বিধিবিধান যেটা আছে। সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে কোনো রেজিস্ট্রেশন দেওয়া যায় না। আবার কোর্টের বিষয় আছে। সুতরাং, এটা রাজনৈতিক অথবা আদালতের সিদ্ধান্ত। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।’
সিইসি বলেন, ‘আগে নির্বাচনের ক্ষেত্রে কমিশন নানা চাপে ছিল। বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কমিশনের ওপর কোনো চাপ নেই। গত নির্বাচনের মতো বহিঃশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না।’
সিইসি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। পাঁচ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ‘৯১, ‘৯৬–এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ জানুয়ারী খসড়া ভোটার তালিকা ও মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’
বিদ্যমান ভোটার তালিকায় ভুয়া ভোটার রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা কাজ করতে গিয়ে দেখেছি ভুয়া ভোটার আছে। তা ছাড়া অনেকে মারা গেছেন। কিন্তু যাঁরা মারা গেছেন, তাঁদের তালিকা চূড়ান্ত হয়নি। কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাঁদের স্বজন আসেন না! এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে।’
পুরুষ ভোটার থেকে নারী ভোটার কম জানিয়ে সিইসি গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, ‘নারী ভোটার বাড়াতে আপনাদের প্রচার প্রয়োজন। নারীদের উদ্বুদ্ধ করুন।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে