
বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করছে সরকার। আগামী ১ মার্চ থেকে এই কার্যক্রম চালু হচ্ছে।
আজ বুধবার রেল মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীর কাছ থেকে জরিমানা আদায়সহ বাংলাদেশ রেলওয়ে টিকিট ব্যবস্থা সেবা অন্তর্ভুক্ত করছে সরকার।’
বাংলাদেশ রেলওয়ের সেবা বৃদ্ধির লক্ষ্যে ‘টিকিট যার ভ্রমণ তার’ শীর্ষক স্লোগান সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে টিকিটিং ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার।
কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীগণ অনলাইনে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ের অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধন নম্বর ও জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে এককভাবে টিকিট কিনতে পারবে।
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে নিবন্ধন প্রক্রিয়া চলবে। আগামী ১ তারিখ অনলাইনে টিকিট নিতে হলে নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২০ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে